# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ালটন প্লাজা এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকসহ স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।
সারাদেশ ব্যাপী এ চিকিৎসাসেবার ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজা কটিয়াদী ম্যানেজার রাসেল আহম্মেদ ও পুলেরঘাট ওয়ালটন প্লাজার ম্যানেজার আরিফ হোসেন ভ‚ঁইয়া প্রমুখ।
এ সময় প্লাজা ম্যানেজার রাসেল আহম্মেদ বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হয়েছেন।
কটিয়াদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক মানুষ
101 views
