কুলিয়ারচর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মোজাম্মেল হক

47 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোজাম্মেল হক। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। পেশাদায়িত্ব ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এই পুলিশ কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতে নতুন অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছেন।
মোজাম্মেল হক ডিএমপির শেরে বাংলা নগর থানায় প্রায় তিন মাস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ডিএমপির প্রসিকিউশন বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে কুলিয়ারচর থানায় ওসি হিসেবে যোগদান করেন।
মোজাম্মেল হক ২০০৭ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগ দেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
মোজাম্মেল হকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। ব্যক্তিজীবনে তিনি ১১ বছর বয়সী এক কন্যা সন্তানের পিতা। তাঁর স্ত্রী একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী।
কুলিয়ারচর থানায় দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও কার্যকর করার বিষয়ে তিনি গুরুত্ব দেবেন বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *