# উজ্জ্বল কুমার সরকার :-
বাংলা নববর্ষকে বরণ করে নিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করেছে উপজেলা তাঁতীদল| উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী তেলমাখা কলাগাছে চড়া প্রতিযোগিতা|
মঙ্গলবার বিকেলে চর বিশ্বনাথপুর এলাকায় এ আয়োজনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন| প্রতিযোগিতাটি দেখতে ভিড় জমান নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ| হাসি-আনন্দ আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা|
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তেলমাখানো পিচ্ছিল কলাগাছে উঠে শীর্ষে পৌঁছানোর চ্যালেঞ্জে অংশ নেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বিনোদনের সৃষ্টি করে|
প্রতিযোগিতায় ২টি কলাগাছে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন| এদের মধ্যে প্রথম রাহুল মিয়া, দ্বিতীয় সামাদ মিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন তানিম|
উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিদলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ|
আয়োজকরা জানান, বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে|
ˆতলাক্ত কলাগাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা দেখতে আসা কলেজছাত্র হিমেল মিয়া বলেন, আমি এখানে এই প্রতিযোগিতা দেখার জন্য এসেছি| আয়োজনটি দেখে আমার খুব ভালো লেগেছে|
স্থানীয়রা এ ধরনের আয়োজনকে ¯^াগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান|
হোসেনপুরে বর্ষবরণে তাঁতীদলের ব্যতিক্রমী আয়োজন
107 views
