আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় উল্লাস

168 views

মোস্তাফিজ আমিন :-
আল মেহেদী তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় ঢাকার ডেমরা-যাত্রাবাড়ী এলাকার মতো নরসিংদীতেও চলছে উল্লাস। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ঐতিহ্যবাহী “তালুকদার বাড়ির” মফিজ উদ্দিন তালুকদারে ছেলে।
মফিজ উদ্দিন তালুকদার পুরান ঢাকার একজন স্বনামখ্যাত আদি প্রিন্টিং ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা-৫ আসন অন্তর্ভূক্ত মাতুয়াইল এলাকার বাসিন্দা। ফলে আল মেহেদী তালুকদার জন্মসূত্রে ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও কৃতী সন্তান।
স্থানীয়রা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী এই শিক্ষার্থী একাউন্টটিং ডিপার্টমেন্টের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হয়ে সামনে থেকে নের্তৃত্ব দেন। ২০১৬-২০১৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন। সে সময় দীর্ঘ ৯ বছর তিনি ছাত্রদলকে পুনর্গঠন করেন এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন।
ফলে বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন শাসনামলে ছাত্র রাজনীতির চরম দুর্দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের হাল ধরতে গিয়ে অমানসিক নির্যাতনের শিকার হন এবং ১০৩টি মামলার আসামি হিসেবে বার বার কারাভোগ ও রিমান্ডের নামে জুলুম নির্যাতন সহ্য করেন।
তাঁর এই নির্বাচনে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার মানুষের মতো নরসিংদীবাসিও গর্বিত বলে জানিয়েছেন। তারা তাঁর আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *