ভৈরবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

78 views

# নিজস্ব প্রতিবেদক :-
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভৈরবে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভৈরব উপজেলা শাখার সভাপতি বাবু চন্দন কুমার পাল, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ এবং পৌর কমিটির সভাপতি অ্যাডভোকেট নিতাই দেবনাথের নেতৃত্বে গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের টিনপট্টি কালিবাড়ি রোড, চিটাপট্টি, নদীরপাড়, লঞ্চঘাট রোড, ছবিঘর সিনেমা রোড, পৌরসভা রোড ও রাণীর বাজার চাউল পট্টি প্রদক্ষিণ করে পুনরায় গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভৈরব উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ শ্রীমন্ত পাল, সাধারণ সম্পাদক বাবুল আচার্য, অভিজিৎ দাস, প্রদীপ সরকার, ইন্দ্রজিৎ ভদ্র, বিকাশ সাহা, রসরাজ সাহা, সত্য সাহা, সুবল দেবনাথ, কৃষ্ণ পাল, গোবিন্দ পালসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
শোভাযাত্রার আগমুহুর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভৈরব উপজেলা শাখার সভাপতি বাবু চন্দন কুমার পাল বলেন, পুরাণের মতে, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আগমনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। বর্তমানে অশান্ত পৃথিবীতে হিংসা, বিদ্বেষ ও অধর্ম যখন বেড়ে চলেছে, তখন শ্রীকৃষ্ণের অহিংসা, প্রেম, মানবতা ও সাম্যের বাণী অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, বিবেদ, লোভ ও অহংকার পরিত্যাগ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমনে দুর্বৃত্তায়ন মুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত সামাজিক সম্প্রীতির বন্ধন গড়ে ভাতৃত্বপূর্ণ সুন্দর সমাজ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সবাইকে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *