পাকুন্দিয়ায় ঘুড়ি উৎসব, হা-ডু-ডু ও হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত

117 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুড়ি উৎসব, হা-ডু-ডু ও হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপি স্থানীয় যুব সমাজের উদ্যোগে পৌর সদরের হাপানিয়া মাস্টার কলোনী এলাকায় এসব খেলা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া পৌর ছাত্রদলের আহবায়ক শামসুল আলম সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দিন, মো. এরফান উদ্দিন, এমদাদুল হক বুলুু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুল হক জর্জ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আয়োজক পৌর ছাত্রদলের আহবায়ক শামসুল আলম সবুজ বলেন, বাংলা নববর্ষের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে আমরা এ অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রতি বছরই আমরা এলাকাবাসীর উদ্যোগে এসব খেলার আয়োজনের ব্যবস্থা করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।