# মিলাদ হোসেন অপু :-
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার সকাল ১১টায় ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জশনে জুলুস মিছিল এসে ভৈরব পৌর বালিকা হাই স্কুল মাঠে জমায়েত হয়। এছাড়া সকল ইউনিয়ন থেকে আসা মিছিলটি সরকারি হাজী আসমত কলেজ মাঠে জমায়েত হয়। পরে বেলা ১২টায় সকল মিছিল একত্রিত হয়ে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় ফল মার্কেট মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল এর আগে জশনে জুলুস আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভৈরব শাখার সভাপতি হাজী মো. আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে ভৈরবের বিভিন্ন ইমাম উলামা ও পীর মাশায়েখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।
অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ আল মামুন, আলহাজ্ব মাহবুব উল আল কাদির, মাওলানা রহমতুল্লাহ কামাল, মাওলানা ফকির মজনু মিয়া, জুলুস সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, খন্দকার রুহুল আমিন, কারী ওসমান গণি, খন্দকার দ্বীন ইসলাম, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা আবু তাহের, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
জশনে জুলুসের মিছিলে বিভিন্ন রকম ব্যানার-ফেস্টুন নিয়ে নবীপ্রেমী হাজারো মানুষ অংশ নেয়। পরে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাতের মধ্যে জশনে জুলুস শেষ হয়।
ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উদযাপিত
125 views
