ডায়বেটিক সমিতির নির্বাচন, মোস্তফা-শামছুন নাহার প্যানেলের পূর্ণ বিজয়

49 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ডায়বেটিক সমিতির নির্বাচনে এটিএম মোস্তফা-শামছুন নাহার হাবিব প্যানেল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয় নির্বাচন। জেলা প্রশাসক পদাধিকারবলে সমিতির সভাপতি। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার এ,এম বদরুজ্জামান তালকদার স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি পদে এটিএম মোস্তফা ও শামছুন নাহার হাবিব, সহা-সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া, কোষাধ্যক্ষ পদে হাফেজ মাও. রাশিদ আহমাদ, সাংগঠনিক সম্পাদক পদে ইসরাত জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একেএম ইতিমুদ্দৌলা সেলিম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম ফকির মতি, সদস্য পদে আজিজুল হক, মো. জৈন উদ্দিন, অ্যাডভোকেট ওয়াছিল আহম্মদ সাদেক, মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদ আহম্মদ ও হাজী মো. কামরজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *