হোসেনপুরে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন

61 views

# ‎উজ্জ্বল কুমার সরকার :-
‎‎কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট ‎শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎‎জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং সরকারের স্বাস্থ্য বিভাগসহ Gavi, IFRC, icddr, ও unicef এর সার্বিক সহযোগিতায় ‎এ উপজেলায় ১ম ডোজে ১৪৫টি কেন্দ্রে ২ লক্ষ ৭০ হাজার ১৪১টি টিকা দেয়া হবে। প্রথম ডোজ ২২ আগস্ট থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
‎‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসানের সভাপতিত্বে এ সময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, ‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আন্জুমান ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইয়াসিন হাবিব খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুর রহমান প্রমুখ।
‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ টিকাদান বুথ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *