সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান

18 views

# উজ্জ্বল কুমার সরকার :-
গ্রাহক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (কিশোরগঞ্জ ও হোসেনপুর মেট্রো)। প্রতিষ্ঠানটির এক গ্রাহক, ময়মনসিংহের নান্দাইলের হাড়িয়াকান্দি গ্রামের মরহুমা রহিমা বেগমের আকস্মিক মৃত্যুর পর মাত্র ৫ কার্যদিবসের মধ্যে তাঁর নমিনি শাহিন ভূইয়ার হাতে ১ লক্ষ ৮ হাজার ৮৫৯ টাকার মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। একই সাথে মরহুমার এতিম সন্তানের জন্য আগামী ১০ বছর মেয়াদী প্রতি মাসে ২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি চালু করা হয়। এ উপলক্ষে হাড়িয়াকান্দি নুহাশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মো. মজিবুর রহমান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. ওসমান গণি ভূইয়া গেনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. বেলাল আকন, মো. মোস্তুফা কামাল, সিনিয়র ইউনিট ম্যানেজার মো. ইব্রাহিম, মো. কবির আহমেদ, মো. আ. ওয়াহাব এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুমন মিয়া উপস্থিত ছিলেন।
দ্রুততম সময়ে দাবি নিস্পত্তির মাধ্যমে বীমা শিল্পের ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *