ভৈরবে বিজ এর মেঘনা শাখার শুভ উদ্বোধন

74 views

# মো. আল আমিন টিটু :-
আমরা শ্রেষ্ঠ, আমরা নতুন ধারা সৃষ্টি করবো এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট রোববার দুপুরে পৌর শহরের কালিপুরে মেঘনা নামে এই শাখার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (বিজ) টিম-৪ এর উপ-সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. ছাদেকুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব জোনের জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমান, সাব জোনাল ম্যানেজার মো. আব্দুর রহমান, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো. রাজ্জাকুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভৈরব-১ শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. হানিফ মিয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন, মেঘনা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *