# রাজীবুল হাসান :-
ভৈরবে এখন মার্শাল আর্ট কারাতে শিখে একদল তরুণ-তরুণী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ হয়ে উঠছেন। তাছাড়া জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে জিতেছেন গোল্ডসহ বিভিন্ন মেডেল। বিশেষ করে এই কারাতে শিখে মেয়েরা এখন সাহসিকতার সঙ্গে নিজেদের আত্মরক্ষার পাশাপাশি তারা আত্মবিশ্বাসী হয়ে একা একা স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারছে। ফলে তাদের বাবা-মায়ের কমেছে দুশ্চিন্তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টা হলেই দেখা যায় পৌর শহরের বাংলাদেশ রেলওয়ে স্কুলের মাঠে এক ঝাঁক তরুণ-তরণীরা কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন মার্শাল আর্ট প্রশিক্ষক মো. রমজান আলী।
জানা যায়, ২০২১ সালে শুরুর দিকে মাত্র ৪-৫ জন শিক্ষার্থী নিয়ে মো. রমজান কারাতে ফেডারেশনের শুরু করে মাশার্ল আর্ট কারাতে প্রশিক্ষণ। বতর্মানে এই ফেডারেশনের সদস্য সংখ্যা ৬০ জন। এছাড়া যাত্রা শুরুর পর থেকে এই ফেডারেশনের সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করে জিতেছে পুরস্কার। চলতি বছরেরও এই ফেডারেশন থেকে প্রশিক্ষিত ৯ জন সদস্য ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ৬৪ জেলার অংশগ্রহণে মার্শাল আর্ট কারাতের একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করে জিতেছে ৫টি গোল্ড, ৩টি সিলভার ও ২টা ব্রোঞ্জ মেডেল। ফলে ভৈরবের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য মাশাল আর্ট কারাতের প্রশিক্ষণ গ্রহণের দিন দিন আগ্রহ বাড়ছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, মার্শাল আর্ট শুধুমাত্র শারীরিকভাবে শক্তিশালী করে না, মানসিকভাবে দৃঢ়ও করে। এছাড়াও বর্তমান সময়ে যেখানে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছে, সেখানে মার্শাল আর্ট শিখে মেয়েরা আত্মরক্ষা করতে পারবে। যা এক কথায় খুবই জরুরি। সেজন্যই আমরা আমাদের সন্তানরা মার্শাল আর্ট প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রশিক্ষক রমজান আলী বলেন, মার্শাল আর্ট কারাতে একটি খেলা। এ খেলার মাধ্যমে যেমন দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ রয়েছে। তেমনি পুরস্কার অর্জনের মাধ্যমে সুনাম কুঁড়িয়ে আনাও সম্ভব হবে। কারাতে শুধু শারীরিক উন্নতি নয়, তরুণ-তরুণীদের মানসিক শক্তি বৃদ্ধির কাজ করে। যারা কারাতে শিখছে, তারা আরও ধৈর্যশীল ও দৃঢ় মনের মানুষ হিসেবে গড়ে উঠে। এছাড়াও শিক্ষার্থীদের সুবির্ধাতে একটি ইনডোর স্টেডিয়ামের দাবি জানান তারা।
একদল তরুণ-তরুণী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ হয়ে উঠছেন জিতেছেন স্বর্ণসহ বিভিন্ন মেডেল
399 views
