# মোক্তার হোসেন গোলাপ :-
কিশোরগঞ্জের হাওর অঞ্চল মিঠামইন থেকে উঠে আসা মো. তৈমোর হোসেন খান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব-এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত এপিএস মো. তৈমোর হোসেন খান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের কৃতি সন্তান। হাওরবেষ্টিত এই উপজেলা থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে আরেকজন দায়িত্ব পাওয়ায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।
ফলে রাষ্ট্রপতির কার্যালয়ে মিঠামইনের প্রতিনিধিত্ব আরও জোরালো হলো।
তৈমোর হোসেন খানের এ নিয়োগে মিঠামইন উপজেলাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।
মিঠামইনের তৈমোর হোসেন খান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন
44 views
