মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

42 views

# মোক্তার হোসেন গোলাপ :-
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো গোপদিঘী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ৯ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল (৭) এবং একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে হাফিজা আক্তার (৪) বাড়ির প াশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির কিছুক্ষণ পর ভাসমান অবস্থায় শিশুদের লাশ দেখা যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোক নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকার পরিবেশ। প্রতিবেশীরা জানান, দুজনই ছিল খুবই প্রাণবন্ত। এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
হাওর অঞ্চলে খোলা পুকুর-ডোবা ও পানির কাছাকাছি শিশুদের একা ছেড়ে না দেওয়ার বিষয়ে স্থানীয়রা আবারও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও শিশুদের নিরাপত্তায় পরিবারগুলোকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *