হোসেনপুরে উদ্যোমি মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

34 views

# উজ্জ্বল কুমার সরকার :-
‎‎কিশোরগঞ্জের হোসেনপুরে উদ্যোমি মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ‎শুক্রবার বিকেলে উপজেলার ধুলজুরী গ্রামে সমিতির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।‎
‎জানা গেছে, উপজেলার ধুলজুরী গ্রামের সামিয়া নাছরিন প্রীতি ২০২৪ সালে নিজস্ব অর্থায়নে মাত্র ১০ জন নারীকে নিয়ে যাত্রা শুরু করে ‘নকশীকাঁথা মহিলা উন্নয়ন সংস্থা’। শুরুটা ছিল ছোট্ট একটি কক্ষে, হাতে গোনা কয়েকজন নারী আর কিছু সুঁই-সুতার মাধ্যমে। শুধু নকশিকাঁথা নয়, প্রতিষ্ঠানটির আওতায় গড়ে উঠেছে উদ্যোমি মহিলা সমবায় সমিতি লিমিটেড। গ্রামীণ নারীদের ভাগ্য বদলে যা কাজ করে যাচ্ছে।
‎‎সামিয়া নাছরিন প্রীতি জানান, গ্রামীণ নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। উদ্যোমি মহিলা সমবায় সমিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *