# মোস্তাফিজ আমিন :-
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন রোববার সকাল ৮টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ এবং সকাল ১০টায় আব্দুল আজিজ পৌর মাতৃসদনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে.এম মামুনুর রশীদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এই কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, নিরাপদ খাদ্য পরিদর্শন নাছিমা বেগমসহ স্বাস্থ্য কমপ্লেঙ্ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে.এম মামুনুর রশীদ বলেন, রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরবের ইউনিয়ন ও পৌর এলাকায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিকাল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচী চলমান থাকলেও, ড্রপ আউট শিশুদের জন্য আগামী তিনদিন পৌরসভার মাতৃসদন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএই কর্মসূচী অব্যাহত থাকবে। এই নির্ধারিত সময়ের মধ্যে নিজদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে ক্যাপসুলটি খাওয়ানোর আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, ভিটামিন এ ক্যাপসুলের অভাবে শিশুদের রাতকানা রোগসহ অপুষ্টিজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। তাই সরকারি উদ্যোগে প্রতিবছর শিশুদের এই ক্যাপসুলটি খাওয়ানো হয়। ২০২৫ সালে এই ভিটামিন খাওয়ানোর কর্মসূচী পালন করা হয়নি বলেই হয়তো হামের আবির্ভাব বেড়ে গিয়েছিলো। তাই আপনারা শিশুদের এই ক্যাপসুল খাওয়াতে মিস্ করবেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২টি ওয়ার্ডে ২৪৩টি কেন্দ্রে ৬-১১ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৪ হাজার ৬৭৪ জন শিশুকে লক্ষ্যমাত্রা ধরে ভিটামিন এ+ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিভাগ ও স্বেচ্ছাসেবকসহ মোট ৫৪৪ জন কর্মী এ কর্মসূচীতে সহায়তা প্রদান করছেন।
ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
85 views
