মৃত গর্ভপাতজাত শিশু, পুলিশের উপস্থিতিতে এলাকাবাসীর দাফন

102 views

মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জ শহরতলিতে একটি কাগজের বাক্স আর সিনথেটিক ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল একটি অপরিণত গর্ভপাতজাত শিশুর মরদেহ। এলাকাবাসীর কাছে খবর পেয়ে সেখানে সদর থানার পুলিশ যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানিয়েছেন, শিশুটিকে তিন-চার মাস বয়সে গর্ভপাত করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তে শিশুটিকে সেখানে দাফন করা হয়েছে।
শহরতলির তারাপাশা এলএসডি রোডের বাসিন্দা কাকন মিয়া ও স্বপন মিয়া জানিয়েছেন, গতকাল শনিবার সকালে সরকারি খাদ্য গুদামের দক্ষিণ দিকে রাস্তার পাশে শিশুটিকে মৃত ও পরিত্যক্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। এর পরই খবর পেয়ে পুলিশ যায়। এলাকাবাসীর সিদ্ধান্তেই শিশুটিকে রাস্তার পাশে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *