ভৈরবে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতির আসামি ও একাধিক জুয়ারিসহ ৯ জন গ্রেপ্তার

132 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতির আসামি ও একাধিক জুয়ারিসহ ৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৬ এপ্রিল রোববার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদকসেবনকারী কালিকাপ্রসাদ উত্তর পাড়া এলাকার তারা মিয়ার বাড়ির মৃত নিতু মিয়ার ছেলে রফিক (৪০), একই এলাকার মধ্যপাড়ার ইব্রাহিম মিয়ার ছেলে হারুন মিয়া (৬৫), শিমুলকান্দি ইউনিয়নের মিরারচর মধ্যপাড়া এলাকার মৃত মজনু মিয়ার ছেলে শরফত আলি (৫০), পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আল আমিন (৪০),
ডাকাত দলের সদস্য ভৈরবপুর উত্তর পাড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে মারুফ হাসান তামীম (২৮) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে মনির মিয়া (৩২), কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া এলাকার জুয়ারি দুলাল মিয়ার ছেলে বোরহান মিয়া (২০), একই এলাকার মৃত শরফত আলির ছেলে জাকির হোসেন (৪৫), ওয়ারেন্টভুক্ত আসামি শহরের রাণী বাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩০)।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভৈরবে বেড়ে যাওয়া চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে প্রতিদিন উপজেলা ও পৌর শহরে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ২৫ এপ্রিল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে তামীম ও মনির মিয়া, জুয়া খেলা অবস্থায় বোরহান মিয়া, জাকির হোসেনকে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ মিয়াকে ও মাদক সেবনের অপরাধে রফিক, হারুন মিয়া, শরফত আলি ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, আসামি দ্রুত সময়ের মধ্যে জামিনের বের হয়। এসেই তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকার স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দেরদের সহযোগিতা পেলে ভৈরব থেকে যে কোন অপরাধ নির্মূল করা সম্ভব। আসামিদের মধ্যে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড নিশ্চিত করে ও বাকিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *