ভৈরবে ৫৪তম ব্র্যাক ডে উদযাপিত

123 views

# রাজীবুল হাসান :-
“সহমর্মিতায় আগামীর পথ” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের ভৈরবে ৫৪তম ব্র্যাক ডে বণার্ঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ভৈরব সদর অফিস কার্যালয়ে ব্র্যাক ডে উদযাপিত হয়েছে।
প্রতি বছর ২৭ মার্চ ব্র্যাক ডে হিসাবে পালিত হয়। ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহত্তর উন্নয়ন সংস্থা ব্র্যাকের যাত্রা আনন্দঘন দিন। বণার্ঢ্য আয়োজনে ব্র্যাক কর্মী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্র্যাক ৫৪ বছরে পদার্পণ করেছে। এই দিনটি সারাদেশে ব্র্যাকের সকল কর্মী ও শুভানুধ্যায়ী আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকে। এছাড়া প্রত্যেক ব্র্যাক কর্মী তাদের কর্মক্ষেত্রে কাজ করার নানা অভিজ্ঞতা, অর্জন ও মানুষের পাশে থাকার গল্প এ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক ভৈরব সদর অফিসের সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. হাফিজুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) জাহিদ হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক আশুতোষ দত্ত, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো.আবুল হাসেম, এসএসলিড মোস্তাফিজুর রহমান, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মোছা. রোজিনা আক্তার, ক্রেডিট কর্মকর্তা (প্রগতি) মো.শহিদুল ইসলাম, মাইগ্রেশন সার্পোট এন্টারপ্রাইজ সেন্টার ইনচার্জ রাজীবুল হাসান, ব্র্যাক স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল ওয়াহাব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *