ভৈরবে ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেপ্তার

174 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ১৫ পিস ফেনসিডিলসহ মো. শাহ আলম (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শাহ আলমকে ১৬ মার্চ সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর পৌর পার্কের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। মাদককারবারি শাহ আলম নরসিংদীর শিবপুর থানার মুনসেফের চর এলাকার এরশাদ মেম্বারের বাড়ির রেনু মিয়ার ছেলে।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ভৈরব থানা এসআই ইমদাদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর পৌর পার্কের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের নজরদারিকে উপেক্ষা করে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শাহ আলমকে আটক করে তল্লাশি করলে তাঁর কাছে ১৫ পিস ফেনসিডিল পাওয়া যায়। শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারতীয় সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নরসিংদী জেলায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয় বিক্রির কথা স্বীকার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *