বিদেশি মদসহ মাদক এক ব্যবসায়ী আটক

36 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শনিবার রাতে সদর থানার ওসি আবুল কালাম ভূঞার নেতৃত্বে শহরতলির শোলাকিয়া সাহেব বাড়ির পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ড্রামের ভেতর লুকানো অবস্থায় ১৯ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় আব্দুল মান্নাফের ছেলে মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে আটক করা হয়।
ওসি আবুল কালাম ভূঞা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আরজু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *