# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ছুরিকাঘাতের ৯ দিন পর এক ব্যক্তি ২১ জুলাই মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন, নিহত ব্যক্তি সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে রোকন (৪০)।
এ ঘটনায় নিহতের বড় ভাই সুরাফ মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতেই সদর থানায় হত্যা মামলা (মামলা নম্বর ৩৯) দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে পার্শ্ববর্তী কালিকাবাড়ি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রাজিবকে (২১)।
মামলার বিবণে বলা হয়েছে, রোকনকে ভাবুন্দিয়া গ্রামে গত ১২ জুলাই রাত ৮টার দিকে রাজিব পেটে ছুরিকাঘাত করেন। পরদিন রোকনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
এদিকে যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানিয়েছেন, মাদকের লেনদেন নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।
কিশোরগঞ্জে ছুরিকাঘাতের ৯দিন পর এক ব্যক্তি নিহত
10 views
