# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ২০ জুলাই সোমবার সকালে নিকলীর পশ্চিম কুর্শা সরকার প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী পার্শ্ববর্তী একটি মুদির দোকানে খেলনা কিনতে গেলে পুড্ডা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪২) নীরব পরিবেশের সুযোগে মেয়েটিকে মোবাইলে অশ্লীল দৃশ্য দেখিয়ে যৌন হয়রানি করেন। মেয়েটি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আবুল হাসনাত জসিমকে ঘটনা জানায়। এরপর প্রধান শিক্ষক ও মেয়েটির বাবা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সিদ্দিককে অবহিত করেন।
আবু সিদ্দিক বিষয়টি নিকলীর ইউএনও রেহেনা মজুমদার মুক্তিকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে ব্যবসায়ী জয়নালকে গ্রেপ্তার করিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ করলেও পুলিশ জয়নালকে সোমবারই বিকালে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মাহবুবুর রহমান।
প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানিতে এক ব্যবসায়ীর কারাদণ্ড
13 views
