ব্র্যাকের কেঁচো সার বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

62 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচীর আওতায় ১০ জন প্রান্তিক কৃষককে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের ওপর প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করা হয়েছে। ২২ জুন সোমবার সকালে ব্র্যাকের করিমগঞ্জ এরিয়া কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে এ বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন এবং আলোচনা করেন করিমগঞ্জ উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নাসরিন সুলতানা।
তিনি রাসায়নিক সারের অপকারিতা নিয়ে কৃষকদের সবিস্তারে ধারণা দেন। সেই সাথে কেঁচো সারের উপকারিতা, জমির উর্বরতা বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সাশ্রয় নিয়ে ধারণা প্রদান করেন। অনুষ্ঠানে ব্র্যাকের কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নাজমুল হাসান, মো. জুলহাস উদ্দিন প্রমুখ আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *