ভৈরবে প্রাইভেটকারের ডালা থেকে মিলল ৭ কেজি গাঁজা নারীসহ গ্রেপ্তার ৩

179 views

# আফসার হোসেন তূর্জা :-
কিশোরগঞ্জের ভৈরবে হাইওয়ে পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার খন্দকার রাজ্জাকের স্ত্রী আন্না বেগম (৫০), একই এলাকার আমির হোসেনের ছেলে মো. রকিব হোসেন ওরফে রাকিব (২৭) ও সখিপুর এলাকার আলতাব হোসেনের মেয়ে হালিমা বেগম (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব হাইওয়ে থানার পুলিশের একটি দল মহাসড়কের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় ঢাকা অভিমুখে যাওয়া একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-২৫-৭৫১০) থামানোর সংকেত দেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা যাত্রীরা কিছু নেই বলে দাবি করলেও তাদের আচরণে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে পুলিশ গাড়িটি তল্লাশি করলে পেছনের ডালা থেকে একটি চটের বস্তা উদ্ধার করে। তখন বস্তাটি খুললে ভেতরে থেকে ৭ কেজি গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।