নিজ বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছিল ইয়াবা থানা পুলিশের হাতে গ্রেপ্তার

190 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে মাদক বিক্রির সময় থানা পুলিশের হাতেনাতে ধরা পড়েছে ইব্রাহীম (৪০) নামে এক মাদককারবারি। ১৭ মার্চ রাত সাড়ে দশটায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারি ইব্রাহীম ওই এলাকার মুজিবুর মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানা এসআই ইমদাদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। নিজ বাড়ির সামনে মাদক বিক্রির সময় ইব্রাহিম নামে মাদককারবারিকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সাথে থাকা অন্যান্য মাদককারবারি ও মাদকসেবীরা দৌড়ে পালিয়ে যায়। ইব্রাহিমের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৮ মার্চ সকালে ইব্রাহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি মাদককারবারিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *