ভৈরবে কাকলি খেলাঘর আসরের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

170 views

# রাজীবুল হাসান :-
কিশোরগঞ্জের ভৈরবে আড়াইশ সুবিধা বঞ্চিত শিশু ও প্রবীণ পেলেন নতুন পোশাক। মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাকলি খেলাঘর আয়োজনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে দুইশ সুবিধা বঞ্চিত ও প্রবীণদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা ও খাদ্য সামগ্রী ও দেড় শতাধিক সুবিধা বঞ্চিত প্রবীণদের মাঝে নতুন কাপড় ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রম আদালত চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, কাকলি খেলাঘরের সাবেক সভাপতি সত্যজিৎ দাস ধ্রুব, সহ-সভাপতি প্রভাষক মো. সেলিম, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রধান মো. মোক্তার হোসেন, আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাকলি খেলাঘর সভাপতি শিউলি বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা শ্রম আদালতের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বলেন, প্রতিবছরই এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। এই ধরণের আয়োজন সমাজের অসহায় ও দুস্থ শিশু ও প্রবীণদের ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
তিনি আরো বলেন, আমরা চাই বাংলাদেশ দারিদ্রমুক্ত দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে ফুটে উঠুক। আজকের দিনের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সেজন্যই শিশুদের বিকাশে সমাজের বিত্তমান ও সামাজিক সংগঠনগুলি অগ্রণী ভূমিকা রাখতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *