ভৈরবে প্রবাসীদের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

163 views

# নিজস্ব প্রতিনিধি :-
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ভৈরবে অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ‘প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ’। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে পৌর শহরের ভিআইপি প্লাজায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের আহ্বায়ক আনিসুর রহমান কাঁপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মাসুদ রানা সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি প্রবাসীরা দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টেও সবসময় পাশে দাঁড়ান। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই প্রবাসীদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এদিন সংগঠনের পক্ষ থেকে এলাকার ৩০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন, হারুন মিয়া ও সুমন সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক শামিম আহমেদ এবং ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে তাদের এই মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *