ভৈরব থেকে অপহৃত কিশোরীকে ঢাকা উত্তরা থেকে উদ্ধার, অভিযুক্ত আটক

175 views

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব থেকে অপহৃত কিশোরী (১৭) কে ঢাকা উত্তরা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাকিল মিয়া (৩০) কে আটক করা হয়। আজ ১০ মার্চ মঙ্গলবার আদালতের মাধ্যমে শাকিলকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ৯ মার্চ রাত ৯টায় ঢাকা উত্তর পূর্ব এলাকা থেকে অপহৃত কিশোরকে উদ্ধারসহ শাকিলকে আটক করা হয়। শাকিল ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার বাসিন্দা।
র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে কিশোরী তাঁর এক শিশু ছাত্রীকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শাকিল তাঁর বন্ধুদের নিয়ে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলার পর র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প ছায়া তদন্তে নামে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে র‌্যাব-১, সিপিসি-২ উত্তরা ক্যাম্পের সহায়তায় অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্ত শাকিলকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত শাকিল মিয়ার সহযোগীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শাকিলকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *