ভৈরবে ৫ বস্তা জিরাসহ ২ পাচারকারী গ্রেপ্তার

138 views

# মিলাদ হোসেন অপু :-
ভারতীয় অবৈধ ৫ বস্তা জিরাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। আজ ১০ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর কবরস্থানের সামনে থেকে জিরাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পৌর শহরের পঞ্চবটি এলাকার আসাদ মিয়ার ছেলে ইউসুফ (৪০), নরসিংদীর মাধবী থানার পৌলানপুর এলাকার জলিল মোল্লার ছেলে মো. সবুজ (৪০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টায় পৌর কবরস্থানের সামনে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ৫ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সিলেটের বিছানাকান্দি সীমান্তবর্তী এলাকা থেকে বাসে করে ৫ বস্তা জিরা ভৈরবে আনা হয়। ভৈরব বাজারের বিভিন্ন দোকানে পাইকারী বিক্রি করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জিরার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি বলে আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *