# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার করিমগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসা মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় করিমগঞ্জ উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। দিন ব্যাপী ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসা মাঠে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসানুল জাহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহীদ উদ্দিন,করিমগঞ্জ ছোবাহানিয়া কামিল মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. আব্দুল্লাহ, উরদিঘী আলিম মাদরাসা অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন, আলহাজ্ব রঙ্গখান মেমোরিয়াল আলিম মাদরাসা অধ্যক্ষ আ. মান্নান, কান্দাইল দারুস সালাম দাখিল মাদরাসা সুপার মো. আবু বকর সিদ্দিক, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. হাবিবুর রহমান, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন মিল্কি, চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এখলাছ উদ্দিন, গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ইকবাল, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ মিয়া, উরদিঘী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুজ্জামান আকন্দ, সুতারপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামসহ উপজেলার বি়ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ (শারীরিক শিক্ষা) ও শিক্ষার্থীরা।
করিমগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
47 views
