বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের সাথে ভৈরব প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত

66 views

# নিজস্ব প্রতিবেদক :-
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সাথে ভৈরব প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভৈরব প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংবাদপত্র ও গণমাধ্যমের বর্তমান পরিস্থিতিসহ ভৈরবের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভৈরবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিকগণ।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভৈরবের উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন।
ভৈরব প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ভৈরব প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ভিপি মো. সাইফুল হক, সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক আলহাজ্ব সজীব আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক মো. আরিফুল হক সুজন, কোষাধ্যক্ষ এম.আর রুবেল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফ, পাঠাগার সম্পাদক ছিদরাতুল রশিদ পিয়াল, ক্রীড়া সম্পাদক রাকিব হুসাইন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মো. সুমন মোল্লা, নির্বাহী সদস্য সত্যজিৎ দাস ধ্রুব, নির্বাহী সদস্য এহসানুল হক পিন্টু। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *