ভৈরবে সুলতান জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

581 views

# মো. আলাল উদ্দিন :-
প্রখ্যাত চিত্রশিল্পী এস. এম. সুলতানের জন্মবার্ষিকী দিবস উপলক্ষ্যে ভৈরবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিল্পের সুলতান শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জনেরও অধিক শিক্ষার্থী। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে ভৈরব ফাইন আর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সভাপতি শহীদুজ্জামান স্বপন।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন ভৈরব ফাইন আর্টস একাডেমি। সভাপতিত্ব করেন ভৈরব ফাইন আর্টস একাডেমির পরিচালক নূর হোসেন। প্রতিযোগিতার পুরো আয়োজন সফল করতে সহযোগিতা করে যুব রেড ক্রিসেন্ট ভৈরব উপজেলা টিম। সঞ্চালনায় ছিলেন, ভৈরব আইডিয়াল স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক শারমিন আক্তার।
চারটি গ্রুপের মধ্যে ক-গ্রুপে ১ম তাহিরা ইয়াসিন তোহা, ২য় মাহি শাহরিয়ার মাজিদ, ৩য় ওয়াজিহা রহমান, ৪র্থ ইসআদ, ৫ম আমরিন নুর আয়াত। খ-গ্রুপে ১ম লুৎফুন্নেসা, ২য় তাসফিয়া হাসান ইলিন, ৩য় নাফিসা, ৪র্থ সাদমীন জাহান, ৫ম ওয়াসিমা আহমেদ।
গ-গ্রুপে ১ম অহনা দেবনাথ, ২য় মনভিলা হক, ৩য় প্রাচুর্য দেবনাথ, ৪র্থ শারিনা কবির ছোঁয়া, ৫ম আবির। ঘ-গ্রুপে ১ম ওয়ালিদ হোসাইন আবরার, ২য় সাদিয়া আক্তার, ৩য় মনিষা দেবনাথ, ৪র্থ আল জিহান আদুরি, ৫ম মেহেরিন আক্তার সৌরভী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *