মোবাইল ফোনের জন্য খালাত ভাইকে খুন ঘাতক আটক

64 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি মোবাইল ফোনের বিরোধে এক কিশোর তাঁর খালাত ভাই অপর কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানা গেছে। করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামে ২৩ জুন মঙ্গলবার বেলা ৩টার দিকে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক। জনতা ঘাতককে আটক করে পুলিশে দিয়েছে বলেও তিনি জানিয়েছেন। নিহত যুবক ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে অপু (১৬)। আর হত্যাকারী খালতা ভাই একই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে সীমান্ত (১৬)।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওনি উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, অপুকে পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পর পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *