ভৈরবে চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় আগুন নেভাতে গিয়ে মিললো ১০ বান্ডেল গাঁজা

138 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় আকস্মিক আগুন লেগে যায়। নেভাতে গিয়ে পাওয়া গেলো ১০ বান্ডেল গাঁজা। ২২ এপ্রিল বুধবার সকালে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ সিএনজি জব্দসহ ১০ বান্ডেল গাঁজা উদ্ধার করে।
এতথ্য নিশ্চিত করে ও স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, বেলা ১১টায় খবর পায় পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে গেলে সিএনজিটির ইঞ্জিনের ভিতরে কালো পলিথিনে মোড়ানো ৯ বান্ডেল ও ১টি ছেঁড়া বান্ডেলসহ ১০ বান্ডেল গাঁজা পাওয়া যায়। স্থানীয়রা গাঁজা পাওয়ার পর সিএনজি চালক ঘটনাস্থল থেকে সিএনজি রেখে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, সিএনজিটি চণ্ডিবের এলাকা দিয়ে কোথায় যাচ্ছিলো এ বিষয় নিয়ে তদন্ত চলছে। চলন্ত সিএনজিতে আগুনের সুত্রপাত ঘটেছে। সিএনজি জব্দসহ গাঁজাগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আনুমানিক ১৯ কেজি গাঁজা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *