কুলিয়ারচর দলিল লেখক সমিতির কার্যকরী কমিটি গঠন

430 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের নিয়ে গঠিত কুলিয়ারচর দলিল লেখক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি কুলিয়ারচর সাব-রেজিস্টার অফিস সংলগ্ন সমিতির কার্যালয়ে প্রথমে কুলিয়ারচর দলিল লিখক সমিতির সভাপতি মো. হীরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কনক কান্তি রায় এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের উপস্থিত ২২ জন সদস্যের সর্বসম্মতিক্রমে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কনক কান্তি রায়কে সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন শহীদকে সাধারণ সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ঠ একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির নাম ঘোষণা করেন সাবেক সভাপতি মো. হীরা মিয়া।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক রতন কান্তি রায়, প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া, ১নং সদস্য মো. হীরা মিয়া, সদস্য মো. ফরহাদ উদ্দিন ও মো. নাছির উদ্দিন।
কমিটি গঠন শেষে নব নির্বাচিত সভাপতি কনক কান্তি রায়, সাধারণ মো. দেলোয়ার হোসেন শহীদ ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন উপস্থিত সকলের নিকট দোয়া-আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *