ভৈরব পৌরসভার মেয়র প্রার্থীর আলোচনায়  পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

433 views

ভৈরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ভিপি বসন্ত” লেখা স্ট্যাটাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকারের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার আগেই ভৈরবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান। ভৈরব পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে একাধিক পৌর মেয়র প্রার্থী থাকলেও তুমুল আলোচনায় ভিপি মো. মুজিবুর রহমান। এদিকে তাঁর সাথে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন।
ভিপি মো. মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে রাজনৈতিক ইতিহাস ও পারিবারিক ঐতিহ্য তুলে ধরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অন্যতম সদস্য আবদুল কাইয়ুম সায়েম লিখেন, ৯০’এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এর অন্যতম কিংবদন্তী, রাজপথে সম্মুখ সাড়িতে থাকা সাহসী যোদ্ধা, মরহুম বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব এর প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ ১৭টি বছর রাজপথে থেকে কর্মীদের মনে সাহস যুগিয়ে গেছেন। বারবার কারাবরণ করেছে।
পারিবারিক ঐতিহ্য তুলে ধরে আব্দুল কাইয়ুম সায়েম লিখেন, ভিপি মুজিবুর রহমানের রয়েছে পারিবারিক ঐতিহ্য। একজন ধর্মপ্রাণ মানুষ মরহুম ফায়েজউদ্দীন আহমেদ (ফালু মেম্বার) সাহেবের সুযোগ্য উত্তরসূরী ভিপি মো. মুজিবুর রহমান। সততা আর বিনয় হলো তাঁর পারিবারিক শিক্ষা।
রাজনৈতিক ভাবে মায়া এবং ভালবাসা আর ঐক্যের বন্ধনে যিনি ঐতিহ্যবাহী হাজী আসমত কলেজ ভৈরব এর ভিপি নির্বাচিত হয়েছিলেন সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে। তিনিই সর্বস্তরের মানুষের ভালবাসার প্রতীক আমাদের প্রিয় মো. মুজিবুর রহমান ভাই। যার পিছনে হেঁটে হেঁটে ভৈরবে আমার মতন হাজারো ছাত্রদল কর্মী রাজনৈতিক সবক নিয়েছেন।
১৯৯২ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও ভিপি মো. মুজিবুর রহমান ভাইয়ের জন্য পথ অতটা মসৃনও ছিলো না, তখন ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং নরসিংদীর বৃহত্তর রায়পুরার অনেক ছাত্র-ছাত্রী হাজী আসমত কলেজে পড়াশোনা করতেন। তারা সকলে ব্যক্তি মো. মুজিবুর রহমান ভাইয়ের ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে গোপন ব্যালটের মাধ্যমে সমর্থন দিয়ে জয় যুক্ত করেন।
আবদুল কাইয়ুম সায়েম আরো লিখেন, “যিনি প্রতিকূল পরিবেশে লড়াই করতে জানেন তিনিই তো প্রকৃত বীর।” আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুরো ভৈরবে এখন ভিপি বসন্ত চলছে। জোয়ার উঠেছে। জাগ্রত হয়েছে জনতা। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। মানুষ কিন্তু বিকাশ-রকেট-নগদে কোনো সাড়া দিবে না।
আবদুল কাইয়ুম সায়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যালেঞ্জ করে বলেন, “পৌরবাসী বেঁধেছে জোট, মুজিবুর রহমান কে দেবো ভোট। ৫’ আগস্ট এর পর ভিপি মুজিবুর রহমান ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ একটা অভিযোগও তুলে প্রমাণ করতে পারেন যে উনি অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, তাহলে তাকে ভোট দিয়েন না।”
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি বসন্ত নিয়ে প্রথমে ফেসবুক আলোচনা আসে ভিপি মো. মুজিবুর রহমান এর বন্ধু মহল থেকে। সেখান থেকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পৌর মেয়র প্রার্থী হওয়ার যাত্রা শুরু করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান।
আবদুল কাইয়ুম সায়েম
সাবেক ছাত্রদল নেতা
ভৈরব, কিশোরগঞ্জ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *