ভৈরব পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের মৃত্যুতে পৌর কর্তৃপক্ষের মিলাদ ও দোয়া মাহফিল

48 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার তিনবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের আকস্মিক মৃত্যুতে ভৈরব পৌরসভার পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৩ জুলাই বৃহস্পতিবার বাদ আসর পৌরসভার মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সহকারী প্রকৌশলী মো. উমর ফারুক, প্রশাসনিক কর্মকর্তা মো. আলী হোসেনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। মিলাদ মাহফিলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির অগ্রগতি সমৃদ্ধি কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন আব্দুল মোমেন।
উল্লেখ্য, ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ গত ২০ জুলাই সোমবার বেলা ১২টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছিলেন অবিবাহিত। স্ত্রী সন্তান না থাকলেও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব পৌর ঈদগাহ মাঠে গার্ড অব অনার শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *