বাজিতপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক ও রেমিট্যান্স সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

12 views

# মোহাম্মদ খলিলুর রহমান :-
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে শুরু হয়েছে ‘গ্রাহক সেবা মাস’। এ উপলক্ষে ২১ জুলাই মঙ্গলবার বাজিতপুর উপ-শাখার সম্মানিত গ্রাহক ও রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাজিতপুর উপ-শাখার ডেপুটি ইনচার্জ ও ব্যাংকের সিনিয়র অফিসার আলম মিয়ার সঞ্চালনায় এবং উপ-শাখা ইনচার্জ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও কটিয়াদী শাখা প্রধান মো. আনিসুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কুতুবউদ্দিনসহ ব্যাংকের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও রেমিট্যান্স সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন। সভায় গ্রাহকদের ব্যাংকিং সেবা, রেমিট্যান্স কার্যক্রম এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান এবং কল্যাণমুখী ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ব্যাংকিং সেবাকে আরও সহজ, আধুনিক ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *