# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা। ২১ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার সময় শহরের দুর্জয় মোড়ের সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে মিজানুর রহমান (৪৫), একই এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪১) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকার বিলভাদরা গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে ওমর ফারুক (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানাধীন দুর্জয় মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকাস্থ মেসার্স মা ফল ভাণ্ডারের সামনে রাস্তার উপর সিলেট হতে ময়মনসিংহগামী ইউনাইটেড ময়মনসিংহ-সিলেট-ময়মনসিংহ নামীয় বাস (যার রেজি. নম্বর ময়মনসিংহ-ব ১১-০১৫৩)এর ভিতর থেকে মিজান, শাহ আলম ও ওমর ফারুক নামে ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজতে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
37 views
