বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অরিত্র সভাপতি মাহী সাধারণ সম্পাদক নির্বাচিত

37 views

মোস্তাফিজ আমিন :-
ভৈরবের ঐতিহ্যবাহী বৃহৎ ছাত্র সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বিছাস)”র ২০২৬-২৭ কার্যকরী পরিষদে সভাপতি পদে ফারাবি আহমেদ অরিত্র এবং সাধারণ সম্পাদক পদে আইমান রহমান মাহী নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাবী রহমান রিজভী।
গত ২৯ মে শুক্রবার অনুষ্ঠিত সংগঠনের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এদের নির্বাচিত করা হয়।
এই কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাওন রহমান সাহেব, সহ-সভাপতি ফাইয়াজ ফারদিন অতুল ও আজরা জামান পিউ, যুগ্ম-সাধারণ সম্পাদক মানসিব রহমান, সিরাত আহমেদ সীমান্ত ও রিফাত খান, অর্থ সম্পাদক তামজীদ আহমেদ বকশী, সাহিত্য সম্পাদক রিদওয়ান মোস্তাফিজ আনন্দ, প্রচার সম্পাদক আব্দুল করিম ইবনে মোজাম্মেল, ছাত্রী বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা অরিত্রী, ক্রীড়া সম্পাদক মো. তারিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিয়াম হাসান পার্থ, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইফতিখার ইসলাম পার্থিব, নাট্য ও সংস্কৃতি সম্পাদক জান্নাত, সমাজ কল্যাণ সম্পাদক মো. বাপ্পী মজুমদার।
কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন তাকবির আহমেদ, রিদুয়ান আহমেদ সোয়াদ, মেহবুবা আমিন প্রত্যাশা, আব্দুন নূর নির্জন, ইসরাক রহমান হামীম, সাদমান হারুন অয়ন, এমাদুজ্জামান তাহসীন, আলাভী আলম সমুদ্র, আদিব মুহাল্লিল সিয়াম ও বদরুন্নাহার নাহিদা।
এছাড়াও তানিমুল ইসলাম নাফিউ আঞ্চলিক প্রতিনিধি (ঢাকা), ইশতিয়াক জামান ফাহিদ ও মো. জিসান মিয়া (চট্টগ্রাম) নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।