ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে

211 views

# মিলাদ হোসেন অপু :-
বিগত দিন অনেক আন্দোলন ও লড়াই সংগ্রাম হয়েছে। হয়তো আমরা রাজনৈতিক দল নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছি। জুলাই অভ্যুত্থানের আন্দোলনে হয়তোবা ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছে। এ আন্দোলন শুধু ছাত্র নেতারাই করে নাই। এ আন্দোলনে আমরা যদি নিহতের সংখ্যা হিসাব করি তাদের মধ্যে রিকশা চালক, ফেরিওয়ালা, খেটে খাওয়া কারখানা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, হোটেল শ্রমিক, বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে। এ আন্দোলনে শুধু শিক্ষিত প্যান্ট পড়া ছাত্ররা ও নেতারা অংশগ্রহণ করে নাই। আপামর সর্বসাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এরমধ্যে একটি বিরাট অংশ ছিল শ্রমিক। আমরা তাদের স্যালুট জানাই। যারা আন্দোলনে নিহত হয়েছিল তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
১ মে শুক্রবার দুপুরে শহরের নদী বাংলা সেন্টারের সামনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা শ্রমিক দল সভাপতি মো. আদিলুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
প্রতিমন্ত্রী বলেন, এ দেশের শ্রমিকরা বিভিন্ন কারখানা ও গার্মেন্টস শিল্পকে সমৃদ্ধ করেছে। এই গার্মেন্টস শিল্পকে বিদেশে রপ্তানির জন্য সুযোগ করে দিয়েছিলেন শহীদ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের সবচেয়ে বড় খাত গার্মেন্টস খাত। এ দেশের অনেক শ্রমিক বিদেশে কাজ করে। ভৈরবেরও অনেক শ্রমিক পেটের দায়ে জীবিকার তাগিদে বিদেশে কাজ করছে। এই শ্রম বাজার তৈরি করে। দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
শরীফুল আলম আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বেগম জিয়ার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। তারা বলেছিলেন, আমাদের নেতা তারেক রহমান নাকি বিদেশে মানি লন্ডারিং করেছেন। যা মিথ্যা ও বানোয়াট। জিয়া পরিবার জনগণের জন্য কাজ করেছে তা এখন প্রমাণিত হয়েছে। যারা সরকারকে হেয় করার চক্রান্ত করেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
আলোচনা সভায় উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোবারক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *