# মুহাম্মদ কাইসার হামিদ :-
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে শুক্রবার বিকালে উপজেলা শ্রমিক দলের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপির নেতৃত্বে কুলিয়ারচর থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এসময় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সারফ উদ্দিন খান সুপনের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী (মাস্টার), সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাৎ হোসেন শাহ্ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া ও হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, সদস্য সচিব আরমান উজ জামান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ এবং উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ সংগঠনসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য এবং শ্রমিক সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী শরীফুল আলম
69 views
