# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ˆভরবে ˆবদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় একাধিক মামলার আসামি মেরাজ মিয়াসহ ৩ জন পেশাদার চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ| ২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়| এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ˆবদ্যুতিক ট্রান্সফর্মারসহ ˆবদ্যুতিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়|
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার শিবপুর ইউনিয়নের সরকার বাড়ি এলাকার নীল মিয়ার ছেলে মেরাজ মিয়া (৩৫) ও পৌর শহরের কালীপুর দক্ষিণ পাড়া এলাকার মো. এলেম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩০) ও ˆভরবপুর উত্তর পাড়া এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. অলিউল্লাহ বাবু (৩৫)|
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৭টায় জামালপুর সরকার বাড়ি এলাকার শাহদাৎ হোসেনের বাড়ির সামনে ˆবদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরির সময় স্থানীয়রা মেহেদী হাসানকে আটক করে| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে| পরে মেহেদী হাসানের দেয়া তথ্য মতে বাকী আসামিদের গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারের সময় মেরাজের বাড়ি থেকে চুরি হওয়া ˆবদ্যুতিক ট্রান্সফর্মারসহ ˆবদ্যুতিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়| এঘটনায় শিমুলকান্দি ইউনিয়নের আবাসিক প্রকৌশলী মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন|
এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়নের আবাসিক প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, চোর চক্র ˆভরব কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ˆবদ্যুতিক ট্রান্সফর্মারসহ ˆবদ্যুতিক সরঞ্জামাদী চুরি করে আসছে| এই চোর চক্র সরকারের অনেক ক্ষতি করছে| আমি চাই তাদের কঠোর বিচার করা হোক| দ্রুত সময়ের মধ্যে জামালপুরে নতুন ট্রান্সফরমার বসিয়ে ˆবদ্যুতিক সংযোগ দেয়া হবে|
এ বিষয়ে ˆভরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, সকালে খবর পায় উপজেলার জামালপুরে চোর সন্দেহে মেহেদীকে আটক করেছে স্থানীয় জনতা| পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে মেহেদীকে গ্রেপ্তার করে ট্রান্সফর্মার চুরির সত্যতা পায়| পরে তাঁর দেয়া তথ্য মতে চিহ্নিত চোর একাধিক মামলার আসামি মেরাজ মিয়া ও অলি উল্লাহ ওরফে বাবুকে গ্রেপ্তার করে| এসময় মেরাজের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফর্মার উদ্ধার করা হয়| এ ঘটনায় শিমুলকান্দি ইউনিয়নের আবাসিক প্রকৌশলী বাদীর হয়ে মামলা দায়ের করেছে| আসামিদের সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে| আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|
ˆভরবে ˆবদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় ৩ জন পেশাদার চোর গ্রেপ্তার
66 views
