ভৈরবে ভোজ্য তেল ক্রয় বিক্রিতে গড়মিল থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

134 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ভোজ্য তেল ক্রয় বিক্রিতে গড়মিল থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২০ এপ্রিল সোমবার বেলা ১২টায় ভৈরব বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এসময় ভৈরব শহর ফাঁড়ির এসআই বায়েজিদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোজ্য তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ও ভোজ্য তেল সংরক্ষণকারী ডিলারদের গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক দখল করে ভোজ্য তেল বিক্রি ও এক মাসের ভোজ্য তেল ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রারে গড়মিলসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স হাজী হিরা মিয়া স্টোরের মালিক শাহনুর হোসেনকে ১০ হাজার টাকা ও মেসার্স সুলতান স্টোরের মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, দীর্ঘদিন যাবত দেশে ভোজ্য তেল ও জ্বালানি তেলের সংকট চলছে। ভৈরবের ভোক্তাদের কথা বিবেচনা করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বিক্রেতা ও ডিলাররা ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে যেন ভোজ্য তেল পাইকারি ও খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে না পারে সে বিষয়টি বিবেচনায় রেখে ভৈরব বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় সড়ক দখল করে ভোজ্য তেল বিক্রি ও এক মাসের ভোজ্য তেল ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রারে গড়মিলসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *