ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৯ জনের নাম উল্লেখ করে মামলা, আটক ১৩

58 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে| এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন| ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর হাজারো লোককে আসামি করে মামলা করেছেন| ওই মামলায় পুলিশ উভয় পক্ষের ১৩ জনকে গ্রেপ্তার করে ১৯ এপ্রিল রোববার সকালে আদালতে পাঠিয়েছে| গ্রেপ্তার আতঙ্কে ওই দুই গ্রাম এখন পুরুষ শূন্য|
পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন|
আটককৃতরা হলেন, শামীম (৩০), রাকিব (১৯), রিপন (৩২), শহিদুল ইসলাম (৩০), ¯^পন (৩৫), কফিল (৫৭), মাসুদ (৪৩), এখলাস (১৯), শামীম (৩২), জালাল উদ্দীন নয়ন (৪৫), জুয়েল (২৮), আসাদ (৩৫), হানিফ (২৯)|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌরসদরের টানলক্ষিয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে| এর জেরে পরদিন শনিবার বিকেলে দেশীয় অস্ত্রাদি নিয়া ফের সংঘর্ষে জড়ান দুই পক্ষ| এসময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়| পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়| এসময় পাকুন্দিয়া থানার ওসি আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন|
এদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী| এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং উভয় পক্ষের ১৩ জনকে আটক করে|
ঘটনায় শনিবার রাতেই পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও হাজারো ব্যক্তিকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন| আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ|

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।