পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

70 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায় হতদরিদ্র ২১ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে| একটি দাতা সংস্থার উদ্যোগে ১৯ এপ্রিল শনিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়|
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন|
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, থানার ওসি এসএম আরিফুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ, এরফান উদ্দিন মাস্টার, এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি শামসুল হক মিঠু, উপজেলা যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, যুগ্ম-আহবায়ক আমিনুল হক জর্জ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ|

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।