# রাজীবুল হাসান :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শ্যামল সূত্রধর নামে এক ফার্ণিচার ব্যবসায়ীকে মাদক কারবারি ও জুয়ারি আখ্যা দিয়ে চর থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
গত সোমবার রাতে উপজেলার মধ্য সালুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। কুলিয়ারচর থানার এক পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, ঘটনাটি সঠিক নয়।
ভুক্তভোগী শ্যামল সূত্রধর জানান, উপজেলার মধ্য সালুয়া গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি শ্যামল সূত্রধর। তিনি পেশায় এক ফার্ণিচার ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত সোমবার রাত ১২টার দিকে তিনি বাসায় ফিরে যান। সেদিন তাঁর বসত ঘরে খাবার খাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে তাদের উঠানে বেশ কয়েকজনের আনাগোনা দেখে ঘর থেকে বের হয়ে তাদের পরিচয় জানতে চাইলে প্রতি উত্তরে জানান তারা আইনের লোক। এরপর শ্যামল সূত্রধরের নাম জানতে চান তারা। তখন তাঁর নাম শ্যমল সূত্রধর বলতে দেরি সঙ্গে সঙ্গে এক পুলিশ সদস্য তাকে চড় থাপ্পড় মারতে শুরু করেন। একই সঙ্গে তাকে মাদক কারবারি আখ্যা দিয়ে অশালীন ভাষায় গালমন্দ করেন। এমন ঘটনায় তাঁর ভাতিজা এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করেন। এরপর তারা চলে যান।
এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী চান ভুক্তভোগী শ্যামল সূত্রধর।
অভিযুক্ত কুলিয়ারচর থানার তদন্ত কর্মকর্তা মো. খোকন মুঠোফোনে জানান, গত সোমবার রাতে মধ্য সালুয়া গ্রামে থানার ওসি স্যারের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদক ও জুয়ার বিষয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা সেখানে কারো কোন লাঞ্ছিত ও মারধর করিনি।
এবিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
পূজা উদযাপন কমিটির সভাপতিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ
73 views
