# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ৮ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজহারুল আলম, কিশোরগঞ্জ জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ও অতিরিক্ত দায়িত্ব ভৈরব মহিলা বিষয়ক কর্মকর্তা আল আমিন ভূঁইয়া, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, পরিসংখ্যান কর্মকর্তা খান মো. সাইফুল হক।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৪টি স্টল বসে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ মেলা শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সবশেষে মেলার স্টলগুলি পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এছাড়া স্টলের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী জিনিস দিয়ে সাজানো স্টলগুলির বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন অতিথিবৃন্দ।
ভৈরবে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
91 views
