ভৈরবে রেলওয়ে জমিতে অবৈধ স্থাপনা ৪ প্রতিষ্ঠানকে সিলগালাসহ ৪ জনকে সাজা

446 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে ব্যবসা পরিচালনা করার দায়ে ৪ প্রতিষ্ঠানেকে সিলগালা করে ৪ জন মালিক ও কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। এছাড়া আরো ৬টি স্থাপনা মালিককে নগদ অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশে রেলওয়ে ঢাকা বিভাগীয় পূর্বাঞ্চলের ভূমি কর্মকর্তা শিমুল কুমার সাহা।
এ সময় রেলওয়ে নরসিংদী জোনের ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলাম, ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদসহ রেলওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রেলওয়ে জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলায় ১০ জনকে অর্থদণ্ড ও সাজা দেয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও রেড চিলি কফি হাউজ কর্মচারী মুস্তাফিজুর রহমান, জমজম কফি হাউজ মালিক আমিন মিয়া, ফুলের দোকান কর্মচারী মোহাম্মদ রোকন ও ক্যাফে আজান এর বিনোদন শাখার কর্মী জীবন মিয়াকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে নরসিংদী জোনের ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় রেলওয়ে জমিতে স্থাপনা গড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে ভূমি ইমারত দখল পুনরুদ্ধার আদেশ আইনের ১০৭০ এর ৭ ধারায় ৬ জনকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে ৫ জানকে ১ হাজার টাকা করে ও ১ জনকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৪ প্রতিষ্ঠান সিলগালা করে ওই প্রতিঠানের সাথে সংশ্লিষ্ট ৪ জনকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভৈরবে যারা কৃষি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে কয়লা মজুত করে ও স্থাপনা গড়ে ব্যবসা পরিচালনা করছে তাদের স্থাপনাগুলো পরিদর্শন করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলোর লিস্ট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিলে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *